Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

৩৮ প্রার্থীর মধ্যে ২৬ জনেরই জামানত বাজেয়াপ্ত

প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ১৮৭)

ফাইল ছবি

খুলনার ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন নির্বাচনে অংশ নিয়েছিলেন। তারা প্রত্যেকেই জামানত রেখেছিলেন। এর মধ্যে ছয় জন সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আরও ছয় জন নির্বাচিতদের কাছাকাছি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট রয়েছে তলানিতে। 

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদেয় ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ২৬ জন প্রার্থীর কেউই মোট গৃহীত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি। 

বৃহস্পতিবার দিবাগত রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও খুলনা ১, ২, ৪, ৫ ও ৬ আসনের রিটার্নিং অফিসার আ স ম জামসেদ খোন্দকার এবং খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের পৃথক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী খুলনা-১ আসনে ১২০টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ১০৩ জন। ভোট পড়েছে ২ লাখ ১০ হাজার ৮৯৯টি। এ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ২৬ হাজার ৩৬২.৩৭৫টি ভোট। এ আসনে বিএনপির আমির এজাজ খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লায় পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। 

এ আসনে ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকে মো. আবু সাইদ ৫৬১৯ ভোট, জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন লাঙ্গল প্রতীকে ৬৩০ ভোট, ইসলামি ফ্রন্টের সুনীল শুভ রায় মোমবাতি প্রতীকে ৮৮১ ভোট, সিপিবির কিশোর কুমার রায় কাস্তে প্রতীকে ৪৭৪২ ভোট, কলস প্রতীকের গোবিন্দ হালদার ৮৯৪ ভোট, জিওপির জিএম রোকনুজ্জামান ট্রাক প্রতীকে ৮৪ ভোট, বিএমজেপির রকেট প্রতীকে প্রবীর গোপাল রায় ৫৬৭ ভোট, তারা প্রতীকে জেএসডির প্রসেনজিৎ দত্ত ৫১৩ ভোট, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার ৭১০ ভোট, বিইপির দেয়াত কলম প্রতীকে সুব্রত মন্ডল ১৬৯ ভোট।

খুলনা-২ আসনে ১৫৮টি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৩৫ হাজার ২৪৩ জন। ভোট পড়েছে ১ লাখ ৮৯ হাজার ২৮৪ টি। জামানত রক্ষায় প্রদত্ত মোট ভোটের ৮ ভাগের এক ভাগে আসে ২৩ হাজার ৬৬০.৫টি ভোট। 

নির্বাচনে জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩ হাজার ৭৮৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে ৮৮ হাজার ১৯৭ ভোট পান। এ আসনে নিয়ম অনুযায়ী ভোট না পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ ৭ হাজার ২৯৮ ভোট।

খুলনা-৪ আসনে ১৪৫টি কেন্দ্রে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৩ জন ভোটার। প্রদত্ত ভোট ২ লাখ ৪৬ হাজার ৮১৬টি। জামানত রক্ষায় ৮ ভাগের এক ভাগ হয় ৩০ হাজার ৮৫২টি ভোট। 

এ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওলানা সাখাওয়াত হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট পান। 

নিয়ম অনুযায়ী, ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন ইসলামি আন্দোলনের ইউনুস আহম্মেদ শেখ হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩৪৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে এস এম আজমল হোসেন পেয়েছেন ৮৫৯ ভোট। 

খুলনা-৫ আসনে ১৫১টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৭০৩টি। প্রদত্ত ভোট ২ লাখ ৯৮ হাজার ২০৯ ভোট। জামানত রক্ষায় ৮ ভাগের ১ ভাগে প্রয়োজন ৩৭ হাজার ২৭৬.১২৫টি ভোট। বিএনপির আলী আজগর লবী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। 

এ আসনে প্রয়োজনীয় ভোট না পেয়ে জামানত হারিয়েছেন লাঙ্গল প্রতীকে শামীম আরা পারভিন ১৩১৯ ভোট, চিত্তরঞ্জন গোলদার কাস্তে প্রতীকে প্রতীকে ১৭৯০ ভোট। 

খুলনা-৬ আসনে ১৫৬ কেন্দ্রে ভোটার ৪ লাখ ২৩ হাজার ৩৩২ জন। ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ১৯১টি। জামানত রক্ষায় প্রয়োজন ৮ ভাগের এক ভাগ হয় ৩৬ হাজার ২৩.৮৭৫টি ভোট। জামায়াতের আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী ধানের শীষে ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট। 

এ আসনে প্রত্যাশিত এক অষ্টমাংশ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন সিপিবির প্রশান্ত কুমার মন্ডল কান্তে প্রতীকে ১৫৭১ ভোট, ইসলামি আন্দোলনের মো. আসাদুল্লাহ ফকির হাতপাখা প্রতীকে ২৯৫০ ভোট ও জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর লাঙ্গল প্রতীকে ২৭১৭ ভোট। 

খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের বলেন, এ আসনের ১১৬টি কেন্দ্রে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪০৯। ভোট পড়েছে ১ লাখ ৫২  হাজার ২৪৫টি। শতকরা হার ৫৯ দশমিক ৮৪ শতাংশ। জামানত রক্ষায় প্রয়োজন ১৯ হাজার ৩০.৬২৫টি ভোট। 

বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ৮৪৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৬৬ হাজার ১০ ভোট। 

এ আসনের প্রয়োজনীয় ভোট না পেয়ে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল হাতপাখা প্রতীকে ৫ হাজার ৭০৫ ভোট, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আক মামুন লাঙ্গল প্রতীকে ১০৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান মিঠু হরিন প্রতীকে ৮৩৭ ভোট, বাসদের জনার্দন দত্ত মই প্রতীকে ২৪৬ ভোট, মইন মোহাম্মদ মায়াজ ফুটবল প্রতীকে ৯৮ ভোট, আবুল হাসনাত সিদ্দিক জাহাজ প্রতীকে ৬৮ ভোট, মো. মুরাদ খান লিটন ঘুড়ি প্রতীকে ৮৩ ভোট, এনডিএম এর শেখ আরমান হোসেন সিংহ প্রতীকে ১৪১ ভোট। 

এসএম/এমএ


সম্পর্কিত   বিষয়:  খুলনা  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close