ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজশাহী-৬ আসনে ২ প্রার্থী জামানত হারালেন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
X

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ৪ জনের মধ্যে জামানত হারিয়েছেন ২ প্রার্থী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই ফলাফলে তারা বিধিমোতাবেক জামানত হারিয়েছেন। প্রার্থী দুইজন হলেন-জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
 
এরমধ্যে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৯৩০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুস সালাম সুরুজ (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৬২৮ ভোট। 

এ দিকে জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। ব্যবধান ৫৫ হাজার ৭০৭ ভোট। বাঘা ও চারঘাট উপজেলা সহকারি রিটার্নিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে।

বাঘা-চারঘাট উপজেলা সহকারি রিটার্নিং অফিসার শাম্মী আক্তার ও জান্নাতুল ফেরদৌস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। রাজশাহী-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। এরমধ্যে বাঘায় ৬১টি কেন্দ্রে ধানের শীষ ৬৫ হাজার ৪১০, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৬৪৫, লাঙ্গল ১ হাজার ৫১৭, হাতপাখা ১ হাজার ৪৬। চারঘাটে ৫৮টি কেন্দ্রে পেয়েছেন ধানের শীষ ৮১ হাজার ৯৪৯, দাঁড়িপাল্লা ৪৫ হাজার ৮১৫, লাঙ্গল ১ হাজার ৩২০, হাতপাখা ৫৪০ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ১ লাখ ৭৭ হাজার ৯৬৬ এবং পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯১১।

এএইচএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝