Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

নারায়ণগঞ্জে জামানত হারিয়েছেন সাবেক ৪ এমপিসহ ৩৫ প্রার্থী

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ২৬১)

নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৩৫ জন প্রার্থীর। এর মধ্যে ৪ জন রয়েছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। এদের মধ্যে এক সাবেক সংসদ সদস্য আবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জামানত হারিয়েছেন। সংশ্লিষ্ট আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ইসির জারি করা পরিপত্রে দেখা যায়, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হয়েছে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ১২৯টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ২ লাখ ৬১ হাজার ৪৮১টি। ৮ ভাগের এক ভাগ হিসেবে একজন প্রার্থীকে জামানত রক্ষায় কমপক্ষে ৩২ হাজারের অধিক ভোট পেতে হবে। সে হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হবে। তারা হলেন— ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মো. ইমদাদুল্লাহ (৭,১৮৬ ভোট), গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের ওয়াসিম উদ্দিন (২১৯ ভোট), সিপিবির কাস্তে প্রতীকের মনিরুজ্জামান চন্দন (২৬১ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল (২০৭ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল হোসেন, জাহাজ প্রতীকে (৪৬৩ ভোট)।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৮টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ৩৩ হাজার ৯০৬টি। ৮ ভাগের এক ভাগ হিসেবে একজন প্রার্থীকে জামানত রক্ষায় কমপক্ষে ২৯ হাজারের অধিক ভোট পেতে হবে। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারাবেন। তারা হলেন— কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (বিএনপি থেকে বহিষ্কৃত) আতাউর রহমান আঙ্গুর (১৮ হাজার ৭৪৪ ভোট), ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মাওলানা মো. হাবিবুল্লাহ (৫,২৬৫ ভোট), সিপিবির কাস্তে প্রতীকের হাফিজুল ইসলাম (৩৫০ ভোট), গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের কামরুল মিয়া (১৪২ ভোট) এবং রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের আবু হানিফ হৃদয় (২২৭ ভোট)।

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনে ২১০টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ৩ লাখ ৪০ হাজার ৬১৬টি। ৮ ভাগের এক ভাগ হিসেবে একজন প্রার্থীকে জামানত রক্ষায় কমপক্ষে ৪২ হাজারের অধিক ভোট পেতে হবে। সে হিসেবে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানত হারাচ্ছেন। তারা হলেন— ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের গোলাম মসীহ (১৪ হাজার ২২৩ ভোট), ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি (বিএনপি থেকে বহিষ্কৃত) মুহাম্মদ গিয়াস উদ্দিন (২০ হাজার ৩৭৯ ভোট), ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী (বিএনপি থেকে বহিষ্কৃত) রেজাউল করিম (৪ হাজার ৫৯৬ ভোট), গণসংহতির মাথা প্রতীকের অঞ্জন দাস (৬৩৮ ভোট), খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের আতিকুর রহমান নান্নু মুন্সী (৭৬৯ ভোট), জনতার দলের কলম প্রতীকের আবদুল করিম মুন্সী (২৮৫ ভোট), খেলাফত মজলিশের রিকশা প্রতীকের মো. শাহজাহান (১,১৯৩ ভোট), এবি পার্টির ঈগল প্রতীকের আরিফুল ইসলাম (১৩৭ ভোট) এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মো. ওয়াহিদুর রহমান মিল্কী (৩১৪ ভোট)।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদর আংশিক) আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৬৯ হাজার ৮৮টি। ৮ ভাগের এক ভাগ হিসেবে একজন প্রার্থীকে জামানত রক্ষায় কমপক্ষে ৩৩ হাজারের অধিক ভোট পেতে হবে। সে হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৩ জন প্রার্থীর মধ্যে ১০ জনই জামানত হারাবেন। তারা হলেন— ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি (বিএনপি থেকে বহিষ্কৃত) মুহাম্মদ গিয়াস উদ্দিন (৪,৭৭৯ ভোট), রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী ও বিএনপি দলীয় সাবেক এমপি মোহাম্মদ আলী (১১ হাজার ৩২৮ ভোট), ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মুফতি ইসমাঈল সিরাজী (১৬ হাজার ৭৪৬ ভোট), বাসদের মই প্রতীকের সেলিম মাহমুদ (২৮২ ভোট), জাসদের মোটরগাড়ি প্রতীকের মো. সুলাইমান দেওয়ান (৩৭০ ভোট), সিপিবির কাস্তে প্রতীকের ইকবাল হোসেন (৪৭৯ ভোট), গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের আরিফ ভূঁইয়া (১০৬ ভোট), বিএসপির একতারা প্রতীকের সেলিম আহমেদ (৬৪৩ ভোট), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সালাউদ্দিন খোকা মোল্লা (৮১৭ ভোট) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের আনোয়ার হোসেন (৮০০ ভোট)।

নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে ১৬৩টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ২৫০টি। ৮ ভাগের এক ভাগ হিসেবে একজন প্রার্থীকে জামানত রক্ষায় কমপক্ষে ৩৪ হাজারের অধিক ভোট পেতে হবে। সে হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জনই জামানত হারাবেন। তারা হলেন— ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মুফতি মাছুম বিল্লাহ (৭ হাজার ৭০৮ ভোট), গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন, মাথাল প্রতীকে (১ হাজার ২৩ ভোট), ইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, চেয়ার প্রতীকে (৪ হাজার ৬৫০ ভোট), বাসদের আবু নাঈম খান বিপ্লব, মই প্রতীকে (৩৭০ ভোট), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, ছড়ি প্রতীকে (২৪২ ভোট), সিপিবির মন্টু চন্দ্র ঘোষ, কাস্তে প্রতীকে (১ হাজার ৫৭৫ ভোট) এবং গণঅধিকার পরিষদের নাহিদ হোসেন, ট্রাক প্রতীকে (৬৪৩ ভোট)।

এসএস/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close