ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কক্সবাজারের ৪টি আসনেই ধানের শীষের জয়
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ১৩.০২.২০২৬ ৪:৩৯ পিএম
X

কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এম এ মান্নান। চারটি আসনেই বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা থেকে খণ্ড খণ্ড কেন্দ্রের ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় প্রার্থীদের কর্মী-সমর্থকদের দাবির মুখে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সময়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এ ফলাফল প্রচার করেন রিটার্নিং কর্মকর্তা।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): বিএনপির সালাউদ্দিন আহমদের জয়

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে ৬৭ দশমিক ০৬ শতাংশ। এর মধ্যে ৬ হাজার ১৬২ ভোট বাতিল হয়েছে। পোস্টাল ব্যালেটসহ ১৭৮টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সারওয়ার আল কুতুবী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৮ ভোট।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের জয়

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন ভোটারের মধ্যে ২ লাখ ৩২ হাজার ৭০৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৬০ শতাংশ। এর মধ্যে ৫ হাজার ৫২৪টি ভোট বাতিল হয়। পোস্টাল ব্যালেটসহ মোট ১২৫টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির আলমগীর ফরিদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে জয়ী হন।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক (হাতপাখা) পেয়েছেন ৮ হাজার ৭৯৯ ভোট, জাতীয় পার্টির মো. মাহমুদুল হক (লাঙ্গল) পেয়েছেন ৭৫৭ ভোট এবং গণঅধিকার পরিষদের এস এম রোকনুজ্জামান খান (ট্রাক) পেয়েছেন ১৯৭ ভোট।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও): বিএনপির লুৎফুর রহমান কাজলের বিজয়

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ৫ লাখ ৪৫ হাজার ৯৬৪ জন ভোটারের মধ্যে ৩ লাখ ৫৬ হাজার ৫৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে ৬৫ দশমিক ৩১ শতাংশ। বাতিল হয়েছে ৫ হাজার ৬০৬ ভোট। পোস্টাল ব্যালেটসহ মোট ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির লুৎফুর রহমান কাজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া (ফুটবল) পেয়েছেন ৯৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া (আনারস) পেয়েছেন ৬০২ ভোট এবং আমজনতা দলের নুরুল আবছার (প্রজাপতি) পেয়েছেন ৩৬৭ ভোট।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): হাড্ডাহাড্ডি লড়াইয়ে শাহজাহান চৌধুরীর জয়

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৫ হাজার ২৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ৬৭ দশমিক ৯৪ শতাংশ। বাতিল হয়েছে ৪ হাজার ৮৯৯টি ভোট। পোস্টাল ব্যালেটসহ ১১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। বিএনপির প্রার্থীর কাছে তিনি মাত্র ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাইফুদ্দিন খালেদ (সিংহ) পেয়েছেন ৩৭৯ ভোট।

উল্লেখ্যে, স্বাধীনতা-পরবর্তী সময় থেকে কক্সবাজার বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত। ২০০১ সালে চারদলীয় জোট আমলে জোটসঙ্গী জামায়াত কক্সবাজার-২ আসনে জয়ী হয়। এবার জোটের বাইরে থেকে নির্বাচনে লড়ার শুরুতেই বিএনপির দুর্গে আঘাত হানার কথা জানায় জামায়াতে ইসলামী। তবে চূড়ান্ত প্রচেষ্টাতেও বিএনপিকে টপকাতে পারেনি জামায়াতের প্রার্থীরা।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝