ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন বিজয়ী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ১১:১৪ পিএম
X

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) নির্বাচনী ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী। দীর্ঘ প্রতীক্ষার পর এই বিজয়ের খবর আসার সাথে সাথেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফলাফল নিশ্চিত হওয়ার পর নাসির উদ্দিন চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। তার এই বিজয়ের কান্না উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদেরও আবেগাপ্লুত করে তোলে।
দিরাই ও শাল্লা উপজেলার ২১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী নাসির উদ্দিন চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৯০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট। ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন চৌধুরী।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং এই জয়কে দিরাই-শাল্লাবাসীর জন্য উৎসর্গ করেন। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, এই জয় শুধু তার ব্যক্তিগত জয় নয়, এটি দীর্ঘদিনের নির্যাতিত ও বঞ্চিত জনগণের জয়।

​নাসির উদ্দিন চৌধুরীকে কান্নায় ভেঙে পড়তে দেখে নির্বাচনী কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীরা তাকে শান্ত্বনা দিতে থাকেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। এদিকে তার এই বিশাল জয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দিরাই ও শাল্লার বিভিন্ন জায়গায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করছেন।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝