ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (সংসদীয় আসন নম্বর-১৯) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনের মোট ১৩৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রায়হান সিরাজী পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোকারম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা পেয়েছেন ২ হাজার ৩২৫ ভোট।
ভোটের ব্যবধানে এগিয়ে থেকে রংপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হিসেবে ঘোষণা পান রায়হান সিরাজী।
উল্লেখ্য, নির্বাচনে মোট ১৩৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফল গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পরই চূড়ান্ত ফল কার্যকর হবে।
এলওয়াই/এসআর