সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় রুবেল হোসেন (২২) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রুবেল হোসেন একই উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে এক প্রবাসীর ভোট দিতে গিয়ে তিনি আটক হন। তবে ওই যুবক কোন দলের সমর্থক তা জানা যায়নি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ওই যুবক কেন্দ্রে প্রবেশ করলে সন্দেহ হয়। পরে নাম-পরিচয় জিজ্ঞাসা করলে সে বলতে চায়নি, তখন সন্দেহ আরও বেড়ে যায়। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে এক প্রবাসীর জাল ভোট দেওয়ার চেষ্টার কথা তিনি স্বীকার করেন। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
এবি/আরএন