ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে আনসার সদস্যের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম
X

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে নির্দিষ্ট প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দের ৩৮ নম্বর দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নারী সদস্যের নাম কাজলি আক্তার। তিনি গোয়ালন্দ উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম বাবু জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি বলেও তিনি দাবি করেন।

কেন্দ্রে থাকা স্থানীয় ছাত্রদল নেতা পি এম ফারুক বলেন, ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশ্যে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তাকে দায়িত্ব পালন থেকে বিরত রেখে পাশে বসিয়ে রাখেন।

অভিযুক্ত কাজলি আক্তার বলেন, লাইনে দাঁড়ানো অনেকেই হ্যাঁ-না ভোট সম্পর্কে জানেন না। তারা জিজ্ঞেস করলে আমি তাদেরকে হ্যাঁ-না ভোট সম্পর্কে বলি এবং দাঁড়িপাল্লা, ধানের শীষ ও লাঙ্গল—সব প্রতীকের কথাই বলি। তবে তিনি হ্যাঁ ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করেন।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝