ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমনসহ বাণিজ্য ৩ দিন বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১১ পিএম
X
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার সাময়িকভাবে স্থগিতসহ ভারতের সঙ্গে টানা তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার চিঠি আসে বন্দর ও ইমিগ্রেশনে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে-এমন নির্দেশনার একটি চিঠি আমার দফতরে এসেছে। পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রফতানি কার্যক্রমও বন্ধ থাকবে।

আইআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement