ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় ধানের শীষ ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, আহত ৭
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম আপডেট: ১১.০২.২০২৬ ৬:১০ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে, মঙ্গলবার রাতে নেত্রকোনা-৩ আসনের (আটপাড়া-কেন্দুয়া) কেন্দুয়ায় ধানের শীষের প্রার্থী ও ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়ছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনা ঘটে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো দুইজন হলেন—নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম এবং ইউনিয়ন কৃষকদলের সদস্য মোনতাজ মিয়া। তাদের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে। দুইজনই বিএনপির ধানের শীষ প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গারাউন্দ ও দেওপাড়া গ্রাম পাশাপাশি অবস্থিত। নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই দুই গ্রামের লোকজন রাতে নির্বাচন নিয়ে আলোচনা করতেন।

মঙ্গলবার রাতে বিএনপি দলীয় প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর ধানের শীষ সমর্থক যুবদল নেতা আবদুল হালিম ও বিএনপির বিদ্রোহী দেলোয়ার হোসেন ভূইয়ার ঘোড়া প্রতীকের অনুসারি গারাউন্দ গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ধানের শীষ ও ঘোড়া প্রতীকের অনুসারিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা নেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেনা সদস্যরাও সেখানে পৌঁছান। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝