ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জে ধানের শীষের কর্মীকে মারধরের অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম
X

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ধানের শীষের কর্মী-সমর্থক বাবুল পোদ্দার ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী।

এ বিষয়ে বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই এ ঘটনার তথ্য-প্রমাণসহ জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমি বিশ্বাস করি, তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে এবং তাঁর নির্বাচনী প্রতীক নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ভোটাররা এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। তারা সজাগ থেকে বিবেচনা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।”

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝