কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬৩টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
নির্বাচনী সরঞ্জাম গ্রহণের পর প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে প্রিজাইডিং অফিসাররা ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে করে নিজ নিজ ভোটকেন্দ্রে সরঞ্জামগুলো নিয়ে যান।
রাজারহাট উপজেলায় মোট ৬৩টি ভোটকেন্দ্র ও ৩৩৭টি ভোটকক্ষ রয়েছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৫ হাজার ৪৪৩ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ৩৮৬ জন। বৃহস্পতিবার তারা নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন।
পিএমএস/এসআর