ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কানাডায় স্কুলে গোলাগুলি, নিহত ১০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ এএম
X

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলিবর্ষণে বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর আল জাজিরার।

কানাডার সিবিসি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয় জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছে।

সিবিসি আরও জানিয়েছে, অন্যত্র আরও দু'জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে যে, তারা মনে করেন ওই দু'জনের মৃত্যুও গুলিবর্ষণের কারণে হয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ‌‌‘টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীরা’ হামলা চালিয়েছে। নিহত এক ব্যক্তিকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হয়েছেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝