ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
তেঁতুলিয়ায় পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম
X

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রনচন্ডী বাজারের একটি ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজারের ‘ভাই ভাই ভাঙারির দোকান’ থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) রনচন্ডি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৪৬/৩-এস এর প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ওই ভাঙারির দোকানে মর্টারশেল সদৃশ একটি বস্তু দেখতে পায়। পরে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানায়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি জব্দ করি। বর্তমানে এটি পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা আসার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টারশেলটি ভারত বা ভুটান থেকে আমদানিকৃত পাথরের সঙ্গে এসে থাকতে পারে। উল্লেখ্য, এর আগে বাংলাবান্ধা স্থলবন্দরেও পাথরের স্তূপ থেকে একই ধরনের মর্টারশেল উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝