ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজশাহী-৬: ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪০ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৫:৪২ পিএম
X

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতীক পাওয়ার পর ২২ দিন প্রার্থীরা মাঠে প্রচার-প্রচারণা চালান। এই আসনে বাঘা ও চারঘাট উপজেলা, তিনটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ নম্বর আসনে চারজন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ (হাতপাখা) এই আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চারজন প্রার্থীর মধ্যে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। তারা বলছেন, এই দুই প্রতীকের মধ্যে জয়পরাজয় নির্ধারিত হবে।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্র নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হবে।

বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝