ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুর ৫: পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচারণা শেষ করলেন প্রার্থীরা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম আপডেট: ১০.০২.২০২৬ ৫:০২ পিএম
X

দিনাজপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। অভিযোগগুলো মূলত সংখ্যালঘু ভোটারদের হয়রানি, পোস্টার ছেঁড়া এবং নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন গতকাল সোমবার দিনাজপুরের ছয়টি আসনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। কেউ সকালে, কেউ আবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়কে শোডাউন করেন। পথসভা, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে গণসংযোগের মধ্য দিয়ে শেষ হয় প্রচারণা। তবে দিনাজপুর-৫ আসনে দিনভর প্রচারণার মধ্যেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।

বিএনপি প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের মা-বোনদের ভয়ভীতি দেখাচ্ছে, যাতে তারা ভোটকেন্দ্রে না যান।”

এনসিপি প্রার্থী ডা. আব্দুল আহাদ বলেন, “আমাদের মহিলা কর্মীদের বাড়িতে গিয়ে তাদের কাছে থাকা পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বিভিন্ন জায়গায় ফেস্টুন ও পোস্টার নষ্ট করা হচ্ছে।”

স্বতন্ত্র প্রার্থী এ. জেড. এম. রেজাউনুল হক বলেন, “আমাদের সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে। প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।”

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো লিখিত আবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। প্রার্থীরা তাদের অভিযোগ সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেও দিনাজপুর-৫ আসনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের দিনেও এই পরিবেশ বজায় থাকবে—এমন প্রত্যাশাই স্থানীয়দের।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝