ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাউফলে অন্তঃসত্ত্বা নারীর উপর হামলার ঘটনায় বিক্ষোভ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম
X

পটুয়াখালীর বাউফলে জামায়াতের অন্তঃসত্ত্বা নারী স্বেচ্ছাসেবককে লাথি মেরে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। 

মিছিলে জামায়াতের প্রায় দুই হাজার নারী কর্মী অংশ নেয়। পরে সরকারি কলেজের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ও তার সহধর্মীনি ডা. জাকিয়া ফারহানা।
 
ডা. জাকিয়া বলেন, বাউফলের একজন গর্ভবতী নারী, একজন মা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ায় তার পেটে লাথি মারা হয়েছে। জুলাই বিল্পবে আমরা আন্দোলন করে রক্ত দিয়েছি যেন নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু জুলাই বিপ্লবের পর নারীরা কিভাবে লাঞ্ছিত হয়? আমরা প্রশাসন ও নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করছি। যারা বড় বড় কথা বলেন। আপনারা তদন্ত করেন। দেখেন পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় কিভাবে একজন ৩ মাসের অন্তস্বত্তা নারীকে হেনস্থা করা হয়েছে। নির্বাচনে আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড চাই। যেখানে নারীরা নিরাপদে ভোট দিতে পারে। আমরা চোখ রাঙানি ভয় পাই না। আগামী ১২ তারিখ আমরা নারীরা ব্যালটের মাধ্যমে জবাব দেব। 

সমাবেশে দাঁড়িপাল্লার প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার মা বোনদেরকে নিয়ে যদি আবার কেউ নতুন ষড়যন্ত্র করেন, তাহলে তাদের ঘরবাড়ি ঘেরাও করা হবে। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, ৭১ এ আমাদের বিজয় হয়েছে, ২০২৪ এ বিজয় হয়েছে ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ বিজয় নিয়ে ঘরে ফিরবো। রোববার চন্দ্রদ্বীপে গর্ভবতী নারীকে লাথি ও  দাড়িপাল্লার কর্মীদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অচিরেই হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবী করেন তিনি।

প্রসঙ্গত, রোববার পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে জামায়াতের মিছিলে বিএনপির কর্মীরা হামলা চালায়। এঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদফা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

দাড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপির স্বশস্ত্র কর্মীরা জামায়াতের মিছিলে হামলা করে রোজিনা বেগম (২৫) নামের অন্তস্বত্তা নারীসহ ৩০/৪০জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে দাবী করেন দলটির নেতারা। এ ঘটনায় বাউফল থানার ওসির অপসারণ দাবী করে রোববার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
 
এদিকে সোমবার উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ দলীয় কার্যালয়ে সংবাদ সন্মেলন করে বলেন, টাকা দিয়ে ভোট কেনার প্রতিবাদ করায় জামায়াত নেতাকর্মীরা বিএনপি কর্মীদের উপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়। পরে উল্টো বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিক্ষোভ করেন জামায়াত নেতাকর্মীরা। 

এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝