ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য হিরুর ওপর হামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৪ পিএম
X

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তাঁর নিজ বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাবার শেষ করে গোলাম সরোয়ার হিরু ব্যক্তিগত কাজে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বাসার সামনে পৌঁছামাত্রই ওত পেতে থাকা ৩–৪ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করলে তাঁর শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত ও জখম হয়।

ঠিক সেই সময় ঘটনাস্থল দিয়ে জামায়াতে ইসলামীর একটি মিছিল যাচ্ছিল। মিছিলের নেতাকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। ঘটনার খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার গোলাম সরোয়ার হিরু বলেন, “আমি বাজারে যাওয়ার জন্য বের হতেই কয়েকজন দুর্বৃত্ত লোহার পাইপ দিয়ে আমাকে মারধর শুরু করে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।”

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালের উপ-নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেন। দল পরিবর্তনের কারণে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি প্রায়ই আলোচনায় থাকেন।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝