ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর জায়গা পাবেন না: হাসনাত আব্দুল্লাহ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম
X

ভোট ডাকাতির চেষ্টা বা জনগণের ভাগ্য নিয়ে খেললে জড়িতদের পালানোর জায়গা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী বাংলাদেশ কোন পথে যাবে এবং আগামী ১০০ বছরে দেশের রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র কেমন হবে। এটি স্বৈরতন্ত্র থেকে মুক্তির এবং ভোট ডাকাতি প্রতিরোধের নির্বাচন।

তিনি বলেন, আমরা শুধু হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোরও পরিবর্তন চেয়েছি। স্বৈরতন্ত্রের পরিবর্তন ঘটিয়ে শান্তি ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য ভোটারদের ভেবে-চিন্তে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের মতামত ও ভোটাধিকার হরণ করে বিগত তিনটি নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে ঘুষ ও অনিয়মের সংস্কৃতি গড়ে উঠেছিল।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এবার কেউ যদি কালো টাকা ব্যবহার করে, ভোট ডাকাতির চেষ্টা করে, জনগণের মতের প্রতিফলনের প্রতি শ্রদ্ধা না রাখে কিংবা জনগণের ভাগ্য নিয়ে খেলে, তাহলে তাদের পালানোর জায়গা থাকবে না। তিনি ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তাও দেন।

জনসভায় এ সময় ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়।

এবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝