ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কলাপাড়ায় নির্মাণাধীন সেতুর সাটার ধসে শ্রমিকের মৃত্যু, আহত ১০
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম
X

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন সেতুর লোহার সাটার (ট্রাভেলার ফার্ম) ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। 

রবিবার সকাল ১১টার দিকে সেতুর লালুয়া অংশে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপরে লোহার সাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে দশটার দিকে হঠাৎ সাটার ধরে রাখা চেইন ছিঁড়ে গেলে শ্রমিকসহ বিশাল লোহার কাঠামোটি নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

আহতদের অবস্থা সম্পর্কে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, হাসপাতালে চারজন শ্রমিককে আনা হয়েছিল, যার মধ্যে রাসেল নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের মধ্যে রঞ্জু ও রকিবুল নামের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অন্য একজনকে কলাপাড়া হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া হাসপাতালে ছুটে যান বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম মোশারফ হোসেন। তিনি সেখানে মৃত শ্রমিকের পরিবারকে সান্ত্বনা দেন এবং চিকিৎসাধীন আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।

পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সাথে সংযুক্ত ১১৮০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্টিটিউশন কর্পোরেশন (সিসিইসিসি)। ২০২৪ সালের মার্চে কাজ শুরু হওয়া এই প্রকল্পের নিরাপত্তা সরঞ্জামে ব্যাপক ঘাটতি ছিল বলে অভিযোগ করেছেন কর্মরত শ্রমিকরা।

​কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, "লাশ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে"।

এমপি/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝