নাটোরের সিংড়ায় বালিবাহী গাড়ির চাপায় জিসাস (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামের একটি কাঁচা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর জিসাস উপজেলার কালিগঞ্জ গ্রামের ইসরাফিল ইসলামের ছেলে। সে সূর্যপুর গ্রামে তার নানা আফসার আলীর বাড়িতে থেকে একটি বালিবাহী গাড়ির হেলপারের কাজ করত বলে জানা গেছে।
সিংড়া থানার ওসি আ. স. ম. আব্দুন নূর বলেন, হেলপার জিসাস নিজেই বালিবাহী গাড়ির নিচে পড়ে মারা গেছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই/আরএন