ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দাঁড়িপাল্লার ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: পরওয়ার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম
X

জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি দল বহুবার ক্ষমতায় এসেছে। ৫৪ বছর তারা দেশ শাসন করেছে। কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি। মানবতা, ভালোবাসা ও চরিত্রের সব দিকেই তারা ফেল করেছে। সেজন্য দেশের জনগণ আর ফেলো দলকে দিয়ে রাষ্ট্র চালাতে দেবে না। বাংলাদেশ বারবার শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। শাসকের দল শুধু নিজেদের ভাগ্যের উন্নতি করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশিদ আল আজাদের সভাপতিত্বে গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল ভোটের মাঠে কালো টাকার বস্তা নিয়ে ঘুরছে এবং ৫৫ বছর আগের সেই বস্তাপচা কথা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, হিন্দু ভাইদেরকে ভয় দেখানো হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের নাকি ঠ্যাং ভেঙে দেবে! অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়েছে।

তিনি বলেছেন, দাঁড়িপাল্লার ভোটারকে এবার হুমকি দিলে আর ঠ্যালা সামলাতে পারবেন না। জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওইসব দিন শেষ হয়ে গেছে। দুর্নীতি ও চাঁদাবাজি দিয়ে সততাকে দমন করা যাবে না। জামায়াতে ইসলামি রাষ্ট্রক্ষমতায় গেলে অর্থনৈতিক মুক্তি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি ইনসাফের নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খেলাফত মসলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু নেতা মনোরঞ্জন মন্ডল, হাফেজ আব্দুল কুদ্দুস, আবু সুফিয়ান, শেখ নাজমুল হাসান, শেখ নূর মোহাম্মদ, শেখ ফরিদুজ্জামান ও শেখ ইসমাইল হোসেন প্রমুখ।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝