ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদমদীঘিতে ডোবায় ভাসছিল লাশ, আতঙ্কে এলাকাবাসী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম
X
Advertisement

বগুড়ার আদমদীঘিতে ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর গ্রামের একটি পাট গুদামের পাশের ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, এর আগেও গত ১০ জানুয়ারি একই ডোবা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছিল। মাত্র ২৫ দিনের ব্যবধানে একই স্থান থেকে দ্বিতীয়বার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচকেএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement