ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন: কপিল কৃষ্ণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল বলেছেন, “ঐতিহ্যগতভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করতে হবে। এলাকায় উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু-মুসলিম নির্বিশেষে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে এলাকার শিক্ষা, চিকিৎসা, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীকের গণজোয়ারে প্রতিপক্ষরা নেতা-কর্মীদের মধ্যে দিধা-বিভক্তি সৃষ্টি করতে পারে। এজন্য নেতা-কর্মীদের সচেতন থাকতে হবে। টাকার কাছে নিজেদের মূল্যবান আমানত, ভোট বিক্রি করা যাবে না। যারা ব্যক্তি স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে ভিন্ন পথে চলছে, আগামীতে দলও তাদের মূল্যায়ন করবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া মোড়ে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মণ্ডল এসব কথা বলেন।

সভায় চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রাজিব পাইকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শেখ ফজলুর হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুভাষ বালা, উপজেলা তাঁতীদলের সভাপতি মামুন তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে দুপুর দেড়টায় চিতলমারী সদর বাজারে কপিল কৃষ্ণ মণ্ডলের নেতৃত্বে নারীদের অংশগ্রহণে বিশাল এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি রুনা গাজীসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝