Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: মিন্টু

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ পিএম   (ভিজিট : ১৩৮)

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ (দাগনভুঁইয়া–সোনাগাজী) আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশ ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিণতির শিকার হবে। দেশ রক্ষায় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি তিনি এই আহ্বান জানান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর দাগনভুঁইয়া পৌরসভার দুলামিয়া কটন মিল প্রাঙ্গণে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন বি. কম’র সভাপতিত্বে তিনি আরও বলেন, তাঁর আসনে নির্বাচনী উচ্ছ্বাস চলছে এবং আগামী ১২ জানুয়ারি বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে, ইনশাল্লাহ।

মুক্তিযোদ্ধাদের আবারও দেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সাবেক এফবিসিসিআই সভাপতি বলেন, যারা দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। সম্প্রতি সারাদেশে জামায়াতের অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ভীত হয়ে তারা বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আগামী নির্বাচনের পর তাদের কোথাও মেম্বার পদে নির্বাচিত হতে দেওয়া হবে না, কারণ তারা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির প্রার্থীদের সরিয়ে বিনা ভোটে নির্বাচিত হতে চায়।

এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজ ও হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নির্বাচন বানচাল করতে জামায়াত শত চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, আজ সারাদেশে জনতা জেগে উঠেছে। ২০২৪ সালের ৫ আগস্টের মতোই আগামী ১২ ফেব্রুয়ারি এ দেশের মানুষ জামায়াতকে পরাজিত করবে।

এদিকে, বুধবার দাগনভুঁইয়ায় বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে বৈঠক করেন আবদুল আউয়াল মিন্টু। অপরদিকে বিকেলে দাগনভুঁইয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল নির্বাচনী শোডাউনে অংশ নেন তিনি। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এটি/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close