সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৭ পিস ইয়াবাসহ সুহেল নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই সুরঞ্জনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সেলবরষ ইউনিয়নের আহমদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
একে/ এসআর