ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থী, দলে ক্ষোভ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৯:২৩ পিএম
X

মাদারীপুর-১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারকে একটি নির্বাচনী উঠান বৈঠকে আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের একাধিক নেতার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। এ সময় আ'লীগ নেতারা বক্তৃতার শেষ অংশে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে বক্তব্যও শেষ করেন।

মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার খানবাড়িতে আয়োজিত ওই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি এবং বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে এ ঘটনায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে।

দলের একাধিক নেতা, নাম প্রকাশ না করার শর্তে বলেন যে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি দলীয় আদর্শ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং নির্বাচনী প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে স্থানীয়ভাবে আলোচনা চলছে, নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সমীকরণ বদলাতে কি ‘অঘোষিত বোঝাপড়া’ তৈরি হচ্ছে—নাকি এটি নিছক ব্যক্তিগত বা সামাজিক সম্পর্কের বহিঃপ্রকাশ। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তবে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, এ অঞ্চলে আওয়ামী ভোট রয়ে গেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ হলেও ভোট তো বাদ হয়নি। ফলে যারা ভালো রাজনীতি করছে, তারা মাঠে থাকলে দোষ হবে কেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের মন জয় নয়, ভোটের রাজনীতির স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপি এখন ভাই-ভাই হয়েছে।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝