ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে আছে: হাসনাত আবদুল্লাহ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৮:২৭ পিএম
X
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। দেশের জনগণ ১১ দলীয় জোটকে ভোট দিতে মুখিয়ে রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফীর পক্ষে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ আমাদের বিশ্বাস করে। চাঁদাবাজদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এ কারণেই জনগণ পরিবর্তন চায় এবং ১১ দলীয় জোটের প্রতি তাদের সমর্থন বাড়ছে।

তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ আমাদের ভোট দিতে প্রস্তুত রয়েছে। তাদের সুষ্ঠুভাবে ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করতে হবে, যাতে ১১ দলীয় জোট বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে।

জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মাওলানা মো. মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুপ্রিম কোর্ট শাখার এক্সিকিউটিভ মেম্বার এডভোকেট আব্দুল বাতেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন মাওলানা এমদাদুল হক সিরাজী, মাওলানা মাইনুল ইসলাম খান্দকার, মাওলানা তাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, এ বি এম কবির আলম মাসুদ, মো. আমিনুল হক চৌধুরীসহ আরও অনেকেই।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement