Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

শ্রীপুরে খেলাফত মজলিসের উপজেলা সভাপতি বিএনপিতে যোগদান

Published : Wednesday, 4 February, 2026 at 6:55 PM  Count : 54

গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বরমী বাজারে বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তাঁরা বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন—খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, সংগঠনের সদস্য ইকবাল হোসেনসহ আরও অনেকে।

এ সময় আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে, বাস্তবে তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। তুলনামূলকভাবে আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে বিএনপি। সে কারণেই অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আমরা বিএনপির পতাকাতলে সমবেত হয়েছি।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেমের বিএনপিতে যোগদান নিঃসন্দেহে আনন্দের বিষয়। বিগত সরকারের সময়ে আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আলেম সমাজ যথাযথ সম্মান ও মর্যাদা পাবে।

প্রসঙ্গত শ্রীপুরে ১১ দলীয় জোটের পক্ষে রিকশা প্রতিক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিশের প্রার্থী এহসানুল হক। 

এফএ/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close