Saturday | 7 February 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Saturday | 7 February 2026 | Epaper
BREAKING: ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের আবার সংঘর্ষ      ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি      একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন      ব্যাংক লুটেরাদের ছাড় দেওয়া হবে না, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে: জামায়াত আমীর      বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: যা আছে      আমরা বিজয়ী হলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না: জামায়াত আমির      ঢাকায় হচ্ছে না বিএনপির নির্বাচনি জনসভা      

মাদারীপুরে বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

Published : Wednesday, 4 February, 2026 at 5:46 PM  Count : 71

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেল্লাল বেপারি, অ্যাডভোকেট মহিদুল মাতুব্বরসহ আরও কয়েকজন রয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য (কলস প্রতীক) তার সমর্থকদের নিয়ে মাদারীপুর সদর উপজেলার কালির বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এ সময় একই এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া (ধানের শীষ প্রতীক)-এর সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান হয়। উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়।

ঘটনার পর কালির বাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ধানের শীষ প্রতীকের সমর্থকদের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের সমর্থকরা তাদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরাই তার কর্মী ও তার ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনী মাঠে তার অবস্থান শক্ত হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close