ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ভেড়াকোলা বিল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (আনুমানিক বয়স ৪০ বছর) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল হিসেবে পরিচিত গালা ইউনিয়নের ভেড়াকোলা বিলে বুধবার (৪ জানুয়ারি) বিকেলে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশের ধারণা, ওই ব্যক্তি মাছ ধরতে এসে অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যান এবং পরে তার মৃত্যু হয়। উদ্ধারকালে লাশটির শরীর পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন ও এসআই আনোয়ার জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে কচুরিপানা বা কাদায় আটকে তিনি তলিয়ে যান। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে।

সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসবি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝