ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১২ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া বিএনপি নেতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম
X
Advertisement

১২ বছর আগে গুম হওয়া লক্ষ্মীপুরের বিএনপি নেতা ওমর ফারুকের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় হাজিরপাড়া ইউনিয়নবাসী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর–নোয়াখালী সড়কের হাজিরপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গুম হওয়া ওমর ফারুকের স্ত্রী পারভিন আক্তার এবং তাঁর সন্তান ইমন ওমর।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস শহীদ, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি নিজাম হোসেন, সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার, আয়কর আইনজীবী অ্যাডভোকেট কাজী নিজাম, থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রহমান টিংকু, সদস্য জিসান সরোয়ার, মিজানুর রহমান শিমুল, আমজাদ ভূঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে তাঁর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বক্তারা ওমর ফারুককে জীবিত ফেরত দেওয়ার দাবি জানান। আর যদি তাকে স্বৈরাচার শেখ হাসিনার গুম বাহিনী হত্যা করে থাকে, তবে তার মৃতদেহের সন্ধান দেওয়ারও দাবি জানান তারা।

আরএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement