মঙ্গলবার সকালে প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪২৪ টাকা। বিকেলে বাড়ানো হয় প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯০৬ টাকা পর্যন্ত। সেই হিসেবে আজ দু'বারে সোনার দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ৩৩০ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা।
সোমবার বিকেলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।