ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাগেরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে ইসলামী আন্দোলনের সমর্থন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট-১ আসনে দলের নিজস্ব কোনো প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।

রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের চিতলমারী উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন দলটির চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী। 

তিনি বলেন, বাগেরহাট-১ আসনে দলের নিজস্ব প্রার্থী না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে সমর্থন জানানো হয়েছে। আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের দলীয় নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে বিজয়ী করতে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডা. নজমুল হুদাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝