টাঙ্গাইলের নাগরপুরে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নাগরপুর শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আ. বাছেদ মিয়া, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার নূরে আলম খান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের নৈশপ্রহরী মোজাফফর হোসেনসহ বিভিন্ন অফিসের কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/এমএ