ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নাটোরের তুলসি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ পিএম
X

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু এলাকায় তুলসি নদী থেকে আব্দুল কুদ্দুস (৪৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আব্দুল কুদ্দুস পাটপাড়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিকেলে পাওনা টাকা আনতে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। তার স্ত্রী কয়েকবার ফোন করলে তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন বলে জানান। পরে ফোন করলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তিনি যিনি টাকা আনতে গিয়েছিলেন, সুমন নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে সুমন জানান, কুদ্দুস কোথাও আছেন, পরে আসবেন।

রোববার সকালে পরিবারের পক্ষ থেকে পুনরায় সুমনের সঙ্গে যোগাযোগ করলে তিনি সোনাবাজু মুসার ঘাট এলাকার তুলসি নদীতে খোঁজ নিতে বলেন। পরে স্বজনেরা কচুরিপানা সরিয়ে নদীতে আব্দুল কুদ্দুসের মরদেহ দেখতে পান। পরিবারের দাবি, মরদেহের মাথার সামনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, তুলসি নদীর তীরবর্তী একটি বসতিতে মুসা নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। সম্প্রতি প্রশাসনের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল কুদ্দুস মাঝে মাঝে সেখানে যাতায়াত করতেন বলে কিছু স্থানীয় বাসিন্দা জানিয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এমএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝