ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম আপডেট: ০১.০২.২০২৬ ৮:৩৯ পিএম
X

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটকেন্দ্রগুলোতে পাহারা দিতে হবে যেন কেউ গোলমাল করতে না পারে। তিনি যোগ করেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ মিলিতভাবে ভোট দিতে পারবে।

রোববার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি মনে করি এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। মানুষ এবার জেগেছে, ভোট দেবেই। কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।”

মির্জা ফখরুল বলেন, বিএনপি যা বলে বাস্তবে তা করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যেসব মা এনজিও থেকে ঋণ দিয়েছেন সেসব শোধ করার ব্যবস্থা করবে আমাদের সরকার। কারণ মানুষ ঋণমুক্ত হলে উন্নতি করতে পারবে।

এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ আল মামুনের বোন তার সঞ্চিতা একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম উপহার দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জুলাই শহীদদের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল।

পথসভায় ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আল মামুন, ইউনিয়ন বিএনপির ওর্য়াড বেলাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝