ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চট্টগ্রাম বন্দরে ২ দিনের শাটডাউন ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম
X

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা নিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি করতে বাধা নেই—হাইকোর্টের এমন রায়ের পর আজ বৃহস্পতিবার দুই দিনের শাটডাউনের ঘোষণা দিয়েছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা।

আগামী শনিবার থেকে বন্দরে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে জানান বন্দর শ্রমিক নেতারা।

সিবিএর সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন কবির বলেন, কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের সব প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হবে। এ সময় পণ্য ওঠানামা, কনটেইনার হ্যান্ডলিং, জাহাজ থেকে পণ্য খালাসসহ সব কার্যক্রম স্থগিত থাকবে।

শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, বর্তমান বন্দর বোর্ডকে অবৈধ ঘোষণা করে বাতিল করা এবং জাতীয় সম্পদ হিসেবে চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা বা হস্তান্তরের প্রক্রিয়া বাতিল করা।

এর আগে সকালে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তিসংক্রান্ত চলমান প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটের বিষয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের বিভক্ত রায়ের পর আজ একক বেঞ্চ রুল খারিজ করে রায় দেন। এর মধ্য দিয়ে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

রায়ের পর রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী আনোয়ার হোসেন বলেন, হাইকোর্টের একক বেঞ্চ রুল ডিসচার্জ করে রায় দিয়েছেন। রিট খারিজের এই সংখ্যাগরিষ্ঠ রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর রিট আবেদনটির ওপর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিভক্ত রায় হয়। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেন এবং অপর বিচারপতি রুল ডিসচার্জ (রিট খারিজ) করে রায় দেন। পরে প্রধান বিচারপতি গত ১৫ ডিসেম্বর রিটটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চে পাঠান।

শুনানি শেষে আজ রুল ডিসচার্জ ঘোষণা করে রায় দেওয়া হয়। রায়ে বলা হয়, দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক আইনগতভাবেই সম্পন্ন হয়েছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝