ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নন্দীগ্রামে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত অধিকাংশই শিশু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম
X

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শীতকালীন ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের মধ্য শিশুর সংখ্যাই বেশি। প্রতিদিন গড়ে ৫-৬ জন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্য মতে, ১লা জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১৪৪ জন শিশু ডায়রিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালের ইনডোরে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া বহির্বিভাগে দেয়া হয়েছে চিকিৎসা।

সরেজমিন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) গিয়ে দেখা যায়, ৩১ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটিতে ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। শীতের শুষ্ক আবহাওয়ায় ভাইরাসের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ, দূষিত পানি ও খাবার গ্রহণের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

১৩ মাস বয়সের শিশু বিভাকে নিয়ে চার দিন ধরে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন বাবা বিপুল। তিনি জানান, দুই দিন বার বার পায়খানা করছিল মেয়ে। প্রথম দিন বাসায় থেকে চিকিৎসা করিয়েছেন মেয়েকে। অসুখ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ ইকবাল মাহমুদ বলেন, শীতের সময় রোটা ভাইরাসের সংক্রমণে শিশুর ডায়রিয়া বেশি হচ্ছে। এ সময় শিশুদের ঠান্ডা লাগানো যাবে না। ডায়রিয়ায় আক্রান্ত হলে খাবার স্যালাইন খাওয়াতে হবে। 

তিনি আরও বলেন, শীতের সময় খেজুর রস পান করলে নিপাহ ভাইরাসে সংক্রামিত হতে পারে। তাই কাঁচা খেজুর রস না খেতে তিনি জনসাধারনকে পরামর্শ দেন।

একেএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝