ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোংলায় নৌ পুলিশের হাই স্পিডবোটে আগুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:২১ এএম
X

বাগেরহাটের মোংলায় নৌপুলিশের হাই স্পিডবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নৌ পুলিশের এক সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ ঘটনা ঘটে। 

মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার রাতে নৌ পুলিশের হাই স্পিডবোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়। ওই ঘাটে নঙ্গর করে বোটটিতে জ্বালানি তেল নিয়া পুনরায় মোংলা ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু দিতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক হয়। সে সময় হঠাৎ বোটটি আগুন লাগে এবং পেট্রোল থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।

এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাঁতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌ পুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, খবর পেয়ে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন৷

জেইউ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝