গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, 'বুধবার রাতে কয়েকজন দূর্বৃত্ত হঠাৎ করে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাস ভবনে ককটেল নিক্ষেপ করে। সে সময় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, 'ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইন-শৃংখলা বাহিনী।'
এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌণে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এমএইচ/এমএ