ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে: আলী রীয়াজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম
X

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ভারত বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিপক্ষে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছে, যা দুঃখজনক। তবে আসন্ন নির্বাচন নিয়ে বড় কোনো শঙ্কা না থাকলেও নির্বাচন প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, জনগণ এবং বিশেষভাবে তরুণদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

বুধবার দুপুরে রাজধানীর এফডিসিতে ‘আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা’ শীর্ষক নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’।

ড. আলী রীয়াজ বলেন, তরুণদের নেতৃত্বেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান সফল হয়েছে। তারাই নতুন বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তিনি বলেন, গণভোটে কোনো নির্দিষ্ট প্রার্থী নেই, কিন্তু এই গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নের পথ সুগম হবে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থান প্রতিহত করতে ফ্যাসিস্ট রিজিমের ব্যবহৃত অবৈধ অস্ত্র এখনো তাদের হাতে রয়েছে। পাশাপাশি পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পতিত স্বৈরাচারী দলের নেত্রী ও তার দলের লোকজন দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনা ভেস্তে যাবে। জনআকাঙ্ক্ষা ব্যর্থ হবে। তাই নির্বাচন সফল করতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও প্রার্থীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যত বাধা বিপত্তিই আসুক না কেন ১২ ফেব্রুয়ারির নির্বাচন হতেই হবে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। যেভাবে নির্বাচনী প্রচার–প্রচারণা চলছে, তাতে নির্বাচনকে আর বাধাগ্রস্ত করা যাবে না। যেহেতু এবারের নির্বাচনে একটি দল অংশগ্রহণ করতে পারছে না, তাই সেই দল ও তাদের দোসররা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। দেশি–বিদেশী অপশক্তির সাথে হাত মিলিয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিউবিটি) বিতার্কিকদের পরাজিত করে তেজগাঁও কলেজের বিতার্কিকগণ বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও অ্যাড. জান্নাতুল ফেরদৌসী । প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝