Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

বিএনপি এমন বাংলাদেশ বিনির্মাণ করবে, যেখানে কোনো মানুষ গুম হবে না: সালাহউদ্দিন

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১১০)

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে, যে সরকারের মালিক হবে দেশের সকল জনগণ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।

তিনি বলেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে দেবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কোনোদিন এই কথা শুনতে না হয় যে কেউ গুম হয়েছে। কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে, যেখানে আর কোনো মানুষ গুম হবে না। যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের মর্যাদাবান করতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে নির্বাচনী গণসংযোগকালে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে এবং একই এলাকায় অনুষ্ঠিত পৃথক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা এবং রাষ্ট্রচিন্তা যদি মানুষের পছন্দ হয়, তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দেবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি, অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছেন, তারাও তাদের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবেন। জনগণ যদি সেগুলো পছন্দ করে, তাহলে তাদেরও ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য—এভাবেই হওয়া উচিত।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কিন্তু একটি দল এসব না করে ভোট দিলে মরলে জান্নাত পাবেন—এমন ধোঁকাবাজি করছে। তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্র হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।

এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসইউ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close