ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১০:৩২ পিএম
X

নেত্রকোনা ৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মনজুরুল হক (৬৮), আব্দুল মুতালিব (৫৫), মাহমুদুল হাসান পলাশ (৩৫), শামসুল হুদা বাচ্চু (৬০), আরজু মিয়া (৪৫) ও কমল মিয়া (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে আরজু মিয়া ও কমল মিয়া বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর ধানের শীষ প্রতীকের কর্মী। অপরদিকে মনজুরুল হক, আব্দুল মুতালিব, মাহমুদুল হাসান পলাশ ও শামসুল হুদা বাচ্চু স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের ঘোড়া প্রতীকের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রায় অর্ধশত কর্মী-সমর্থক জল্লী গ্রামে ঘোড়া প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের কর্মীরা বাচ্চু মাস্টারের নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছান। লিফলেটের সঙ্গে টাকা বিতরণের অভিযোগ তুলে প্রথমে প্রচারণায় বাধা দেওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের মধ্যে তিনজনকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝