Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

ধানের শীষে ভোট দিলে গণতন্ত্র শক্তিশালী হবে, জনগণের ভাগ্য বদলাবে: সালাহউদ্দিন

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ১৫৬)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ আজ ৬ষ্ট দিনের মতো তার নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগ শুরু করেছেন। তিনি মঙ্গলবার সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে কৈয়ারবিল ইউনিয়নের আবাল বৃদ্ধ বনিতা তাকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন৷ তার আগমনে চারিদিকে মিছিলে মিছিলে যেন উৎসবের আমেজ শুরু হয়। অনেকে ফুলের মালা, ফুলের পাপড়ি কেউ আবার দু'হাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সাথে কথা বলছেন শুভেচ্ছা জানাচ্ছেন এবং ধানের শীষে ভোট চাইছেন।

খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পুরণে ধানের শীষে ভোট দিন।

স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে, দেশের মানুষ দেশের শক্তিকে পাবে কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্র ভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। 

তিনি বলেন, আমরা বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেটা ছিলো শহিদদের প্রত্যাশা এবং এদেশের মানুষের জন আকাঙ্ক্ষা।

এসময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচএসইউ/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close