ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও ছাড় হবে না: ইসি সানাউল্লাহ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম
X

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম বিচ্যুতি মেনে নেওয়া হবে না। এক সুতাও পক্ষপাতিত্ব সহ্য করা হবে না। প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করছেন—এমন প্রমাণ পাওয়া গেলে তার পরিণতি হবে খুবই কঠোর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ফেনীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি বড় সুযোগ। এবারের নির্বাচন দীর্ঘ খরার পর বৃষ্টির মতো। নির্বাচনকে সার্থক করতে হলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা বজায় রাখতে হবে। সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে।

মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচন কমিশনার নির্বাচনের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝