ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নির্বাচনী প্রচারণা নিয়ে শঙ্কা ও নিরাপত্তাহীনতার দাবি: সংবাদ সম্মেলনে নুর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম
X

নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য দেশি-বিদেশি একটি বড় অপশক্তি কাজ করছে। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের হত্যা করা হচ্ছে। এ পরিস্থিতিতে আমরাও শঙ্কা ও নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তারপরও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমরা অনেক ঝুঁকি নিয়েও নির্বাচনী মাঠে রয়েছি। কারণ, এ নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত। এ নির্বাচন সঠিক সময়ে না হলে বাংলাদেশে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর)।

ভিপি নুর বলেন, “আমরা আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে আচরণ করছি এবং অন্যদেরও সহনশীল আচরণের আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন ও আক্রমণাত্মক আচরণ করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হুমায়ারা, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, জেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব মো. শাহ আলম সরদার, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নেছার। এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এমপি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝