ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় জামায়াত আমির আসছেন ৭ ফেব্রুয়ারি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম
ফাইল ছবি।

ফাইল ছবি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ০৭ ফেব্রুয়ারি তার নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন। এই সফর উপলক্ষে ওইদিন বেলা ১১টার দিকে কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। 

জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সোমবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম এ তথ্য জানান।

তিনি বলেন, '০৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে চারটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, বেলা ১১টায় কুলাউড়ায় নির্বাচনী জনসভা, দুপুরে সুনামগঞ্জ ও বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশগ্রহণ।'

আব্দুল মুন্তাজিম বলেন, 'জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে।'

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'কুলাউড়ার এই নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে।'

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝