ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম
X
Advertisement

দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে জামায়াতে যোগদান করেছেন পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার।

​এ সময় তার সঙ্গে একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফ, বগা ইয়াকুব শরীফ কলেজের প্রচার সম্পাদক রাকিব খান, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, ৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য নিজাম মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী দল ছেড়ে জামায়াতে যোগদান করেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান অনুষ্ঠানে পটুয়াখালী-২ বাউফল আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।
 
ড. মাসুদ এ সময় মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করিয়ে দেন। ​পরে ওই বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement