ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪৫ পিএম
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ সোহেল (৩৬) নামে এক সাবেক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়ার পেশকারহাট রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদ সারেং বাড়ির আলী আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল এক বছর আগে কাতার থেকে দেশে ফিরেন। সোমবার দুপুরের দিকে শ্বশুর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝